মূল লেখায় যান
আজ Messenger-এ চালু · WhatsApp, TikTok, ওয়েবসাইট আসছে

আপনার ব্যবসার ২৪ ঘণ্টার AI সহকারী

কাস্টমারের প্রশ্নের উত্তর, প্রোডাক্ট দেখানো, অর্ডার নেওয়া: ভদ্র বাংলায়, দিন-রাত। মাসিক ফি নেই, খরচ শুধু প্রতিটি AI উত্তরে।

  • মাসিক ফি নেই
  • সেটআপ আমরা করে দিই
  • যখন খুশি নিজের হাতে
E-Commerceঅর্ডার নিল ✓
Messenger
WhatsApp
TikTok
ওয়েবসাইট চ্যাট
Instagram
Facebook কমেন্ট
Basirah AI

চালুশীঘ্রই আসছে

আপনি ব্যস্ত থাকলেও কাস্টমারের প্রশ্নের উত্তর বন্ধ থাকবে না

কাস্টমার প্রশ্ন করবে, AI উত্তর দেবে, পণ্যের তথ্য জানাবে এবং অর্ডার নেবে

কাস্টমার দাম জানতে চান, AI শাড়ির রং ও ছবি দেখায়, ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারির প্রশ্নের উত্তর দেয়, তারপর অর্ডার নেয়। বিক্রেতা অনুমোদন দিলে কনফার্মেশন ও বিল যায়, পরদিন কুরিয়ারের আপডেট, আর শাড়ি পৌঁছালে যত্নের পরামর্শ ও মানানসই একটি পণ্যের পরামর্শ।

সব প্ল্যাটফর্মের মেসেজ, এক জায়গায়

এখন Messenger-এ। Instagram, WhatsApp ও অন্যান্য চ্যানেল আসছে শিগগিরই।

প্রথম প্রশ্ন থেকে অর্ডার নেওয়া—পুরো প্রক্রিয়া আরও সহজ

AI অর্ডার নিল, বিল পাঠাল—আপনি অনুমোদন দিলেই অর্ডার নিশ্চিত।

আপনার ব্যবসার সব আপডেট, এক নজরে।

কত মেসেজ এসেছে, কত অর্ডার হয়েছে, কোন কাস্টমারের সাহায্য প্রয়োজন—সব দেখুন এক Dashboard-এ।

উদাহরণ ড্যাশবোর্ড: আজ ১২৮টি চ্যাট, এর মধ্যে ১২১টির উত্তর দিয়েছে AI। আজ ২৪টি অর্ডার, মোট ৳৪৩,১৩০। ডেলিভারির পথে ৯টি অর্ডার, আজ ডেলিভারি হয়েছে ২টি। অর্ডার #১০৪২ প্রথমে অনুমোদনের অপেক্ষায় ছিল, বিক্রেতা অনুমোদন দেওয়ার পর নিশ্চিত হয়েছে।

কাস্টমার সার্ভিস থেকে মার্কেটিং—এক AI, অনেক কাজ।

এখন চালু: AI দিয়ে কাস্টমারের প্রশ্নের উত্তর দেওয়া ও অর্ডার ম্যানেজমেন্ট।শিগগিরই আসছে: ফলো-আপ, ডেলিভারি ট্র্যাকিং ও মার্কেটিং অটোমেশন।

Basirah Intelligence-এর পণ্যমাসিক ফি নেইবাংলা AI, Meta-র নিয়ম মেনে তৈরি

যে সমস্যাগুলো আর থাকবে না

রাতের মেসেজ সকালে দেখা হয়, ততক্ষণে কাস্টমার অন্য পেজে

রাত তিনটাতেও সাথে সাথে উত্তর

তাড়াহুড়োয় ভুল দাম বা স্টক বলা হয়ে যায়

প্রতিটি দাম আসে আপনার ক্যাটালগ থেকে

ইনবক্সের ভিড়ে অর্ডার হারিয়ে যায়

প্রতিটি অর্ডার এক তালিকায়, স্ট্যাটাসসহ

শুরু করা সহজ

  1. ১

    পেজ যুক্ত করুন

    আপনার Facebook পেজ কয়েক ক্লিকে যুক্ত হয়।

  2. ২

    পণ্যের তথ্য ও ব্যবসার নিয়ম যোগ করুন

    দাম, ছবি, ডেলিভারির নিয়ম। সেটআপে আমরা পাশে থাকি।

  3. ৩

    AI কাস্টমারের প্রশ্নের উত্তর দিয়ে অর্ডার নিতে সাহায্য করে

    উত্তর দেয়, কার্ড পাঠায়, অর্ডার নেয়। আপনি ড্যাশবোর্ডে দেখেন।

আজ যা করে

চালু

ভদ্র বাংলায় AI উত্তর

সালামের জবাব, আপনি-সম্বোধন, স্যার/ম্যাম ঠিকভাবে; Messenger-এ দিন-রাত।

চালু

প্রোডাক্ট কার্ড

ছবি, দাম আর "এটি নিতে চাই" বাটনসহ কার্ড চ্যাটেই পাঠায়।

চালু

চ্যাটেই অর্ডার ও বিল

নাম, ফোন, ঠিকানা নিয়ে অর্ডার করে, বিল চ্যাটে পাঠায়।

চালু

এক ক্লিকেই চ্যাটের নিয়ন্ত্রণ নিন

ইনবক্সে "টেকওভার" চাপলেই AI থামে, আপনি উত্তর দেন; "AI-কে ফেরত দিন" চাপলে AI আবার উত্তর দেয়।

চালু

আপনার ব্যবসার নিয়ম অনুযায়ী AI-কে প্রস্তুত করুন

ডেলিভারি, রিটার্ন, পেমেন্ট নিয়ে আপনার নিয়ম লিখে দিন; AI সেভাবেই বলবে।

চালু

যতটুকু AI ব্যবহার, ততটুকুই খরচ

প্রতি উত্তর ১৫ পয়সা থেকে; প্রতি ৩০ দিনে বেশি ব্যবহারে ১০ পয়সা পর্যন্ত। মাসিক ফি নেই।

শীঘ্রই আসছে:WhatsApp, TikTok, ওয়েবসাইট ও Instagramকমেন্টের উত্তরফলো-আপছবি বা ভয়েস মেসেজ থেকে পণ্য খোঁজাস্টক গণনা ও কুপন

নিয়ন্ত্রণ সবসময় আপনার হাতে

নিরাপত্তা নিয়ে বিস্তারিত →
  • "টেকওভার" চাপলেই চ্যাট আপনার

    AI থেমে যায়, আপনি উত্তর দেন। "AI-কে ফেরত দিন" চাপলে AI আবার উত্তর দেয়।

  • এক ক্লিকে AI বন্ধ

    কোনো কাস্টমারের জন্য, বা পুরো দোকানের জন্য।

  • প্র্যাকটিস মোড

    লাইভের আগে নিজের Messenger থেকে পরীক্ষা করুন।

  • দাম মিলিয়ে উত্তর দেয়

    উত্তরের প্রতিটি সংখ্যা মিলিয়ে দেখা হয় আপনার ক্যাটালগের সাথে।

মাসিক ফি নেই, টাকার মেয়াদও নেই।

মাত্র ১৫ পয়সা থেকে AI উত্তর। প্রতি ৩০ দিনে বেশি ব্যবহার করলে দাম কমে ১০ পয়সা পর্যন্ত। রিচার্জ করুন আপনার সুবিধামতো, বাকি টাকা ব্যবহার করুন যখন খুশি।

বিস্তারিত মূল্য দেখুন
  • Starter১৫ পয়সা / উত্তর
  • Growth১২ পয়সা / উত্তর
  • Scale১০ পয়সা / উত্তর

সাধারণ প্রশ্ন

সব প্রশ্ন দেখুন →
Basirah AI কী?

Basirah AI হলো যেকোনো ব্যবসার জন্য একটি বাংলা AI সহকারী। এটি কাস্টমারের মেসেজের উত্তর দেয় (আজ Messenger-এ), আপনার ক্যাটালগ থেকে প্রোডাক্ট খুঁজে কার্ড পাঠায় আর অর্ডার নেয়। আপনি ড্যাশবোর্ড থেকে সব চ্যাট ও অর্ডার দেখেন।

শুরু করতে কী লাগবে?

একটি Facebook পেজ (যেখানে আপনি অ্যাডমিন), প্রোডাক্টের তালিকা (নাম, দাম, ছবি, সাইজ) আর আপনার ডেলিভারি ও রিটার্নের নিয়ম। পাইলটে সেটআপ আমরা আপনার সাথে বসে করে দিই।

AI কি ভুল দাম বা স্টক বলতে পারে?

দাম, সাইজ, ডেলিভারি চার্জ আর সময় AI শুধু আপনার ক্যাটালগ ও সেটিংস থেকে নেয়। পাঠানোর আগে উত্তরের প্রতিটি সংখ্যা মিলিয়ে দেখা হয়; না মিললে AI উত্তরটি পাঠায় না, আপনার টিমকে জানায়।

প্রতি মাসে কি টাকা দিতে হবে?

না। কোনো বাধ্যতামূলক মাসিক ফি নেই। আপনি যতটুকু AI ব্যবহার করবেন, শুধু সেটুকুর জন্যই টাকা কাটবে।

আমার ডেটা কি নিরাপদ?

প্রতিটি দোকানের ডেটা ডাটাবেসে আলাদা করে রাখা হয়, এক দোকান অন্য দোকানের কিছু দেখতে পারে না। পেজের অ্যাক্সেস টোকেন এনক্রিপ্ট করে রাখা হয়। আমরা কোনো বিজ্ঞাপনের ট্র্যাকার ব্যবহার করি না।

কীভাবে শুরু করব?

"অ্যাকাউন্ট খুলুন" পেজে নাম, ব্যবসার নাম আর ইমেইল দিন; ইমেইলে আসা কোড দিলেই অ্যাকাউন্ট তৈরি। সেটআপ আমাদের দিয়ে করাতে চাইলে ডেমো বুক করুন, আমরা WhatsApp-এ যোগাযোগ করব।

আপনার পেজে একবার চালিয়ে দেখুন

ফ্রি ডেমো বুক করুনঅথবা WhatsApp করুন