মূল লেখায় যান

ডেটা মুছে ফেলা

সর্বশেষ হালনাগাদ: ২২ অক্টোবর ২০২৬

আপনি যদি এমন কোনো Facebook পেজে মেসেজ পাঠিয়ে থাকেন যেটি Basirah AI ব্যবহার করে, অথবা আপনি নিজেই পেজের মালিক হন, যেকোনো সময় আপনার তথ্য মুছে ফেলতে বলতে পারেন।

ইংরেজি সংস্করণ নিচে আছে; দুটির মধ্যে অমিল হলে বাংলা সংস্করণ প্রাধান্য পাবে।

কাস্টমার: তথ্য মুছে ফেলতে বলুন

  1. +880 1829-452262 বা [email protected]-এ "আমার তথ্য মুছে ফেলুন" (Delete my data) লিখে জানান।
  2. কোন Facebook পেজে মেসেজ দিয়েছিলেন আর আপনার Facebook নাম বলুন, যাতে আমরা তথ্য খুঁজে পাই।
  3. আমরা অনুরোধ পাওয়ার কথা জানাব, ৩০ দিনের মধ্যে তথ্য মুছে দেব, আর শেষ হলে জানিয়ে দেব।

কী মুছে ফেলা হয়

  • আপনার সাথে ওই পেজের কথোপকথন ও পাঠানো ছবি
  • Facebook-এর দেওয়া আপনার নাম, প্রোফাইল ছবি ও পেজ-ভিত্তিক আইডি
  • চ্যাটে বা অর্ডার ফর্মে দেওয়া নাম, ফোন ও ঠিকানা

Facebook থেকে অ্যাপ সরানো

Facebook-এ Settings & privacy → Settings → Apps and websites-এ গিয়ে "crm-soft" খুঁজে Remove চাপুন। Facebook মাঝে মাঝে মেনুর নাম বদলায়; না পেলে Settings-এ "Apps and websites" খুঁজুন।

অ্যাপ সরালে নতুন তথ্য আমাদের কাছে আসা বন্ধ হয়। আগের তথ্য মুছতে ওপরের নিয়মে অনুরোধ করুন।

পেজের মালিক: পেজ সরানো ও অ্যাকাউন্ট বন্ধ

পেজ সরিয়ে অ্যাকাউন্ট বন্ধ করতে +880 1829-452262 বা [email protected]-এ জানান। Facebook-এ পেজের business integrations সেটিং থেকেও "crm-soft" সরাতে পারেন।

পেজ সরানো বা অ্যাকাউন্ট বন্ধ হলে মুছে ফেলা হয়:

  • পেজ অ্যাক্সেস টোকেন: সাথে সাথে
  • অ্যাকাউন্ট, ক্যাটালগ, সব কাস্টমারের কথোপকথন ও অর্ডার: ৩০ দিনের মধ্যে
  • ব্যাকআপ: আরও ৩০ দিনের মধ্যে

মুছে ফেলার আগে নিজের অর্ডার ও কাস্টমারের তালিকা চাইলে আমাদের জানান।

ওয়েবসাইটের ফর্মের তথ্য

পাইলট, ডেমো বা যোগাযোগ ফর্মে দেওয়া তথ্য মুছতে চাইলে একইভাবে জানান; ৩০ দিনের মধ্যে মুছে ফেলা হয়।

যোগাযোগ

Basirah Intelligence, Dhaka, Bangladesh। WhatsApp: +880 1829-452262। ইমেইল: [email protected]।