মূল লেখায় যান

Basirah AI কী?

Basirah AI হলো বাংলাদেশের দোকান, অনলাইন শপ, ক্লিনিক, কোচিং বা যেকোনো ব্যবসার জন্য একটি বাংলা AI সহকারী। এটি কাস্টমারের মেসেজের ভদ্র বাংলায় উত্তর দেয় (আজ Facebook Messenger-এ; WhatsApp, TikTok ও ওয়েবসাইট আসছে), বিক্রেতার নিজের ক্যাটালগ থেকে প্রোডাক্ট খুঁজে কার্ড পাঠায়, আর চ্যাটের ভেতরেই অর্ডার নেয়। এটি তৈরি ও পরিচালনা করে Basirah Intelligence, ঢাকা।

এক নজরে

কী
কাস্টমার সামলানোর বাংলা AI সহকারী ও অর্ডার ব্যবস্থাপনা
কাদের জন্য
অনলাইনে কাস্টমারের মেসেজ পাওয়া যেকোনো বাংলাদেশি ব্যবসা: দোকান, ক্লিনিক, কোচিং, রেস্টুরেন্ট, পার্লার
খরচ
মাসিক ফি নেই; প্রিপেইড ওয়ালেট থেকে প্রতি AI উত্তর ১৫ পয়সা, প্রতি ৩০ দিনে বেশি ব্যবহারে ১০ পয়সা পর্যন্ত
চ্যানেল
Facebook Messenger (WhatsApp, TikTok, ওয়েবসাইট, Instagram শীঘ্রই)
নির্মাতা
Basirah Intelligence, Dhaka, Bangladesh
অবস্থা
পাইলট প্রোগ্রাম চলছে

আজ যা করে

  • ভদ্র বাংলায় AI উত্তর: সালামের জবাব, আপনি-সম্বোধন, স্যার/ম্যাম ঠিকভাবে; Messenger-এ দিন-রাত।
  • Facebook Messenger: পেজ যুক্ত করলেই ইনবক্সের মেসেজ আসে, AI সেখানেই উত্তর দেয়।
  • আগের কথোপকথন মনে রেখে উত্তর দেয়: আগের কথা, ঠিকানা আর অর্ডার মনে রেখে পরের উত্তর দেয়।
  • সব কথোপকথন এক ইনবক্সে: সব চ্যাট, খোঁজা, "আপনার টিমের সাহায্য প্রয়োজন" চিহ্ন আর টিমের উত্তর এক স্ক্রিনে।
  • প্রোডাক্ট কার্ড: ছবি, দাম আর "এটি নিতে চাই" বাটনসহ কার্ড চ্যাটেই পাঠায়।
  • বাংলা ও Banglish খোঁজা: "কালো পাঞ্জাবি" বা "kalo panjabi", দুভাবেই ঠিক প্রোডাক্ট খুঁজে পায়।
  • সহজ ক্যাটালগ: হাতে যোগ করুন বা CSV দিয়ে একসাথে; সাইজ, রং, দাম আলাদা।
  • প্রোডাক্ট পেজ: চ্যাটের ভেতরেই খোলে: ছবি, সাইজ, ডেলিভারির আনুমানিক সময়।
  • চ্যাটেই অর্ডার ও বিল: নাম, ফোন, ঠিকানা নিয়ে অর্ডার করে, বিল চ্যাটে পাঠায়।
  • অর্ডার তালিকা ও স্ট্যাটাস: pending থেকে delivered পর্যন্ত প্রতিটি ধাপ, পুরো ইতিহাসসহ।
  • ডেলিভারি চার্জ ও সময়: জেলা অনুযায়ী আপনার নির্ধারিত চার্জ আর সময় বলে।
  • এক ক্লিকেই চ্যাটের নিয়ন্ত্রণ নিন: ইনবক্সে "টেকওভার" চাপলেই AI থামে, আপনি উত্তর দেন; "AI-কে ফেরত দিন" চাপলে AI আবার উত্তর দেয়।
  • AI চালু/বন্ধ: যেকোনো কাস্টমারের জন্য বা পুরো দোকানের জন্য।
  • প্র্যাকটিস মোড: লাইভ করার আগে নিজের Messenger থেকে পরীক্ষা করে দেখুন।
  • আপনার ব্যবসার নিয়ম অনুযায়ী AI-কে প্রস্তুত করুন: ডেলিভারি, রিটার্ন, পেমেন্ট নিয়ে আপনার নিয়ম লিখে দিন; AI সেভাবেই বলবে।
  • টিম: মালিক, অ্যাডমিন, মডারেটর; যত জন দরকার।
  • যতটুকু AI ব্যবহার, ততটুকুই খরচ: প্রতি উত্তর ১৫ পয়সা থেকে; প্রতি ৩০ দিনে বেশি ব্যবহারে ১০ পয়সা পর্যন্ত। মাসিক ফি নেই।
  • প্রিপেইড ওয়ালেট: আগে রিচার্জ, তারপর ব্যবহার। ব্যালেন্স শেষ হলে AI থামে, ইনবক্স চলতে থাকে।
সব ফিচার দেখুন →

অন্য টুলের সাথে পার্থক্য

  • অনেক ফ্রি সেলার প্যানেল অর্ডার আর ডেলিভারি সামলায়, কিন্তু কাস্টমারকে নিজে উত্তর দেয় না। Basirah AI উত্তর দেয় আর বিক্রি এগিয়ে নেয়।
  • দাম, স্টক আর ডেলিভারির তথ্য AI নেয় বিক্রেতার ক্যাটালগ ও সেটিংস থেকে, আর পাঠানোর আগে উত্তরের সংখ্যা যাচাই করা হয়।
  • বিক্রেতা যেকোনো সময় চ্যাট নিজের হাতে নিতে পারেন।