আমাদের কথা
বাংলাদেশের ব্যবসার জন্য, বাংলাদেশ থেকে
কেন বানিয়েছি
বাংলাদেশে অনেক ব্যবসা চলে Facebook পেজের ইনবক্সে। একই প্রশ্ন বারবার আসে: দাম কত, সাইজ আছে কি, ডেলিভারি কবে। রাতে বা ব্যস্ত সময়ে উত্তর দেরি হলে কাস্টমার চলে যান, আর তাড়াহুড়োয় ভুল দামও বলা হয়ে যায়।
Basirah AI বানানো হয়েছে এই কাজটা ভদ্র বাংলায়, সঠিক তথ্যে, দিন-রাত করার জন্য, যাতে বিক্রেতা পণ্য আর কাস্টমারের দিকে মন দিতে পারেন। দাম আসে শুধু বিক্রেতার ক্যাটালগ থেকে, আর সিদ্ধান্ত সবসময় বিক্রেতার হাতে।
Basirah Intelligence
Basirah AI হলো Basirah Intelligence-এর প্রথম পণ্য। Basirah Intelligence ঢাকাভিত্তিক একটি প্রতিষ্ঠান, যারা ব্যবসার জন্য ওয়েবসাইট আর AI সহকারী তৈরি করে। তাই Basirah AI-এর পেছনে আছে একটি দল: সেটআপে সাহায্য, WhatsApp-এ সাপোর্ট, আর প্রতিটি মতামত শোনা।
Basirah Intelligence-এর ওয়েবসাইট →Founder

Md. Azizur Rahman
Founder, Basirah Intelligence
প্রশ্ন, পরামর্শ বা অংশীদারিত্ব নিয়ে কথা বলতে সরাসরি লিখুন।
আমাদের লক্ষ্য
সৎ
যা আছে তাই বলি। যা আসছে, তা "শীঘ্রই আসছে" লিখি।
সঠিক
AI আপনার দেওয়া পণ্যের তথ্য ও দাম অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করে। ভুল দাম পাঠানোর ঝুঁকি কমাতে উত্তর যাচাই করা হয়।
সাশ্রয়ী
মাসিক ফি নেই; ছোট দোকানও শুরু করতে পারে।