নিরাপত্তা
আপনার ডেটা, আপনার নিয়ন্ত্রণ
সহজ কথায়: আমরা কী রাখি, কীভাবে রাখি, আর AI কী করতে পারে না।
প্রতিটি দোকান আলাদা
ডাটাবেস নিজেই প্রতিটি দোকানের তথ্য আলাদা রাখে (row-level security)। এক দোকানের লগইন দিয়ে অন্য দোকানের কিছুই দেখা যায় না।
আপনার পেজের অ্যাক্সেস টোকেন সুরক্ষিতভাবে সংরক্ষিত
Facebook পেজের অ্যাক্সেস টোকেন এনক্রিপ্ট করে রাখা হয়। পাসওয়ার্ড রাখা হয় শুধু হ্যাশ করে।
দাম যাচাই করেই উত্তর পাঠানো হয়
AI-এর উত্তরে থাকা সংখ্যাগুলো আপনার ক্যাটালগ, সেটিংস ও সংশ্লিষ্ট তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়। অমিল পেলে আবার চেষ্টা করা হয়। এরপরও না মিললে সেই উত্তর পাঠানো হয় না এবং আপনার টিমকে জানানো হয়।
কাস্টমারের কথা নির্দেশ নয়
কেউ "দাম কমিয়ে দাও" বা "নিয়ম ভুলে যাও" লিখলেও AI তা তথ্য হিসেবে পড়ে, আদেশ হিসেবে নয়।
Meta-র ২৪ ঘণ্টার নিয়ম
কাস্টমারের শেষ মেসেজের ২৪ ঘণ্টা পার হলে AI আর মেসেজ পাঠায় না। কোনো বিজ্ঞাপনী মেসেজ পাঠানো হয় না।
নিয়ন্ত্রণ আপনার হাতে
ইনবক্সের "টেকওভার" বাটনে চ্যাট নিজের হাতে, কাস্টমার বা পুরো দোকানের জন্য AI বন্ধ, লাইভের আগে প্র্যাকটিস মোড।
টিমের ভূমিকা
মালিক, অ্যাডমিন আর মডারেটর আলাদা। বিলিং শুধু মালিক ও অ্যাডমিন দেখেন।
বিজ্ঞাপনের ট্র্যাকার নেই
এই ওয়েবসাইটে Meta Pixel বা বিজ্ঞাপনী ট্র্যাকার নেই। ফর্মে আসা IP-ও আসল রূপে রাখা হয় না।
মুছে ফেলার অধিকার
জানালেই ৩০ দিনের মধ্যে তথ্য মুছে ফেলা হয়। মুছে ফেলার আগে নিজের অর্ডার ও কাস্টমারের তালিকা চাইতে পারেন।
কারা আপনার তথ্য পায়
উত্তর লেখার জন্য মেসেজ যায় আমাদের AI সেবাদাতা OpenAI-এর কাছে; মেসেজ আসা-যাওয়া হয় Meta-র মাধ্যমে; নিরাপদ সংযোগ দেয় Cloudflare। আমরা তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না।